ভালো আছি ভালোবেসে তোমায়

কানে কানে কিছু কথা
বলবো তোমায়
গোপনে না বললে যে তা
জানবে সবাই
কানে কানে কিছু কথা
বলবো তোমায়
গোপনে না বললে যে তা
জানবে সবাই

ও জানুক না পৃথিবীটা
এই প্রেমের কাহিনীটা
কে কি বলে তাতে কিছু
না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই

ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই

বুনেছে মন এতদিন স্বপ্নটা যেমন
বাস্তবতা যেন আজ হয়েছে তেমন

বুনেছে মন এতদিন স্বপ্নটা যেমন
বাস্তবতা যেন আজ হয়েছে তেমন

ও তুমি ছাড়া এক মুহূর্ত
বেঁচে থাকা দায়
কে কি বলে তাতে কিছু
না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই

ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই

শুরু হলো চলা প্রেমেরই পথে
থামবো না আর দুজনে কোনোমতে

শুরু হলো চলা প্রেমেরই পথে
থামবো না আর দুজনে কোনোমতে
তুমি ছাড়া এক মুহূর্ত
বেঁচে থাকা দায়
কে কি বলে তাতে কিছু
না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই

ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই।

Leave a Comment