আজ আবার সেই পথেই
দেখা হয়ে গেল
কত সুর কত গান
মনে পড়ে গেল
বল ভাল আছতো?
বল ভাল আছতো?
আজ আবার সেই পথেই
দেখা হয়ে গেল
কত সুর কত গান
মনে পড়ে গেল
বল ভাল আছতো?
বল ভাল আছতো?
ক’দিন আগে দেখা হলে
ক’টা দিন আরও বেশি পেতাম
আরও আকাশ আরও বাতাস
লিখে দিতো তোমারই নাম
শুধু আমি নই ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো..
বল ভাল আছতো?
বল ভাল আছতো?
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে গো আর
এও জানি, দেখা হওয়াই
কতো বড় ভাগ্য আমার
শুধু বল আজ আমায় ভুলে…
সুখি তুমি হয়েছ কত…?
বল ভাল আছতো?
বল ভাল আছতো?
আজ আবার সেই পথেই
দেখা হয়ে গেল
কত সুর কত গান
মনে পড়ে গেল
বল ভাল আছতো…?
ভাল আছতো?
ভাল আছতো?
বল ভাল আছতো…?