ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি
আমায় করো ঋনী
এটুকু আশা
ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
আমারই জীবনে
ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারই দান
হয়তো কখনো
না পাওয়ার বেদনায়
হয়ে ছিল কিছু অভিমান
আমারই জীবনে
ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারই দান
হয়তো কখনো
না পাওয়ার বেদনায়
হয়ে ছিল কিছু অভিমান
সুর ছিল প্রাণে
দিয়ে ছিলে তুমি
প্রাণেরই ভাষা
ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
হয়ত কোনোদিন
ভুলে যাবে তুমি
ভুলতে কি পারবো তোমায়
তাই তো এসেছি
আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়
হয়ত কোনোদিন
ভুলে যাবে তুমি
ভুলতে কি পারবো তোমায়
তাই তো এসেছি
আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়
এমনি করে চলে
জীবনে মরনে
যাওয়া আসা
ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি
আমায় করো ঋনী
এটুকু আশা
ও তোমারই চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা