আ..
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরই ভাষা
তোমারি বুকে আমারি বাসা
আমি যে তোমার কাছে এসেছি
প্রিয় থেকে প্রিয়তম হয়েছি
এই তো আমার ছিল মনেরি আশা
পেয়েছি তোমার ভালোবাসা
শত্রু ছিলে বন্ধু হলে
আগুন পানির মিলন হলো
ফাগুন এলো বর্ষা কালে
কোকিল যেনো ডেকে গেলো
স্বপ্ন যেন সত্যি হলো
মেঘের ফাঁকে চাঁদ হাসিলো
গুনগুনিয়ে গান শুনিয়ে
ফুলের কাছে ভ্রমর এলো
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরই ভাষা
তোমারি বুকে আমারি বাসা
পাগল করার মুখের হাসি
দিবানিশি যেনো দেখি
যুগে যুগে এমনি করে
পাশাপাশি যেনো থাকি
হৃদয় দিলাম জীবন দিলাম
আর কি আছে বলো চাওয়া
তুমি শুধু আমার হলে
এইতো আমার বড় পাওয়া
আমি যে তোমার কাছে এসেছি
প্রিয় থেকে প্রিয়তম হয়েছি
এই তো আমার ছিল মনেরি আশা
পেয়েছি তোমার ভালোবাসা
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরই ভাষা
তোমারি বুকে আমারি বাসা
আ হা