যে প্রেমেতে স্বপ্ন দেখে মন

যে প্রেমেতে,স্বপ্ন দেখে মন
রাত জাগে দু নয়ন
চিতার আগুনে দেখি সেই প্রেম আজ..

জ্বলছে এখন
💘💘💘💘💘💘

যে প্রেমেতে,লেখা হয় দুটি নাম
আজ তার পরিণাম
রক্ত ঝরিয়ে তবু পায়না কেন যে
সে প্রেমের দাম
যে প্রেমেতে,স্বপ্ন দেখে মন
রাত জাগে দু নয়ন
চিতার আগুনে দেখি সেই প্রেম আজ..
জ্বলছে এখন

একবার আসে প্রেম কাঁদে বার বার
বেদনাকে সাথী করে তার হাহাকার
💘💘💘💘💘💘
একবার আসে প্রেম কাঁদে বার বার
বেদনাকে সাথী করে তার হাহাকার
প্রেম এক অভিশাপ
নেই যার কোন মাপ
প্রেম এক অভিশাপ
নেই যার কোন মাপ
শয়ে যেতে হয় তাই
এত অবিচার….
💘💘💘💘💘💘

যে প্রেমেতে,স্বপ্ন দেখে মন
রাত জাগে দু নয়ন
চিতার আগুনে দেখি সেই প্রেম আজ..
জ্বলছে এখন

অসময়ে ধেয়ে আসা কুয়াশার ঝড়
নিজেকে নিজের ঘরে,করে যাযাবর
💘💘💘💘💘💘
অসময়ে ধেয়ে আসা কুয়াশার ঝড়
নিজেকে নিজের ঘরে,করে যাযাবর
প্রেম এক আলেয়া
অকারন সে চাওয়া
প্রেম এক আলেয়া
অকারন সে চাওয়া
সাজানো বাগান আজ শুধু বালুচর
💘💘💘💘💘💘

যে প্রেমেতে,স্বপ্ন দেখে মন
রাত জাগে দু নয়ন
চিতার আগুনে দেখি সেই প্রেম আজ..
জ্বলছে এখন

Leave a Comment