যে পাখি ঘর বোঝেনা

যে পাখি ঘর বোঝেনা…
যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় বন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে

যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় বন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে
ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে,
শত মন করে দখল

যে পাখি র বোঝেনা
যে পাখি ঘর বোঝেনা..

🌹 🌹

__

পাখিটার এমন স্বভাব
নিজের অভাব পূরণ করে নিজের মত
পাখিটা হাসে খেলে অন্তরালে
সুনিপূন করে কত

পাখিটার এমন স্বভাব
নিজের অভাব পূরণ করে নিজের মত
পাখিটা হাসে খেলে অন্তরালে
সুনিপূন করে কত
ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে,
শত মন করে দখল

যে পাখি ঘর বোঝেনা
যে পাখি ঘর বোঝেনা..

__

পাখিটার মতিভ্রমে দমে দমে
উড়ি কেবল সংখ্যা গুনে
পাখিটা চড় ভেবে নেয় মন হাতিয়ে
ব্যাথা দেয় বুঝে শুনে

পাখিটার মতিভ্রমে দমে দমে
উড়ি কেবল সংখ্যা গুনে
পাখিটা চড় ভেবে নেয় মন হাতিয়ে
ব্যাথা দেয় বুঝে শুনে
ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া
মানেনা প্রেমের শিকল
ও পাখি দশ দুয়ারে,
শত মন করে দখল

যে পাখি ঘর বোঝেনা
যে পাখি ঘর বোঝেনা..

🌹======= ====

Leave a Comment