কি জ্বালা দিয়ে গেলা মোরে

ফোক গান লিরিক্স

কি জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরান এর বন্ধুরে
না দেখিলে পরান পুড়ে
কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরান এর বন্ধুরে
না দেখিলে পরান পুড়ে

না রাখি মাটিতে, না রাখি পাটিতে
না রাখি পালংকের উপরে
সিথিরও সিন্দুরে রাখিবো বিন্ধুরে
বেরিয়ে রেশিম ডোড়ে
বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিলো জঞ্জাল
আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চন্ডাল
কাটা গায়ে নুন ছিটাইয়া
কাটা গায়ে নুন ছিটাইয়া
খোচাইয়া তুলতেছো ছাল
আজ আমার ঘটিলো জঞ্জাল
তুই হইলা আর বধুর বাঁশি মনের’ই আশা
তোরে ছাড়া কোনডে পাইয়োম ভালোবাসা

সুন্দর সুন্দর গান শোনাইয়োম
সুন্দর সুন্দর গান শোনাইয়োম
নিশিতে জাগিয়া ও ননাইরে
কলিজার ভিতর গাথি রাইখুম তোয়ারে
সিনার লগে বানদি রাইখুম তোয়ারে

শালুক ফুলের লাজ নাই……
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোঁটে লো, রাইতে শালুক ফোঁটে
যার সনে যার ভালোবাসা….
যার সনে যার ভালোবাসা, সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি

আশা আচিল তোয়ারে লই
বান্দুম একখান সুখেরি ঘর
সুখের বদল দুঃখ দিলা
সুখের বদল দুঃখ দিলা
কোন কারোনে ভালোবাসার দাম নো দিলা

মধু হোই হোই বিষ হাওয়াইলা
মধু হোই হোই বিষ হাওয়াইলা
কোন কারোনে ভালোবাসার দাম নো দিলা
পিন্দাড়ে পলাশের বোন পালাবো পালাবো মন
নেংটি, ইঁদুরে ঢোল কাটে হে.. কাটে হে.
গতরে পিরিতির ফুল ফোটে
হামার বন্ধু রাইত কানা বাড়ির কাছে আনাগোনা
হিনসরাই উঠে ধান কুটে হে কুটে হে
গতরে পিরিতির ফুল ফোটে

লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর… ও নাগর…

ইক্কেবারে মানাইছে না রে
আহা ইক্কেবারে মানাইছে না রে
ইক্কেবারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *