এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

গান: এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
শিল্পী: আরতি মুখার্জী
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি

জাফ্রানী ঐ আলতা ঠোঁটে
মিস্টি হাসির গোলাপ ফোঁটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি

এই রুপসী রাত আর
ঐ রুপালি চাঁদ
বলে জেগে থাকো
এই লগন আর কখনো
ফিরে পাবে নাকো

মখমলের ঐ সূঁচনি ঘাসে
বসলে না হয় একটু পাশে
মনে হয় মহুয়ার এই আতর মেখে
তোমার কোলে ঘুমিয়ে পড়ি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি
ও ও এসো না গল্প করি

Leave a Comment