আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম

বসে ছিলেম একা ছাতিম বনে
রোদ ছিটোনো শান্তিনিকেতনে
বসে ছিলেম একা ছাতিম বনে
রোদ ছিটোনো শান্তিনিকেতনে
তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বললো
“আমি এইতো এলাম”

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম

গন্ধ মাখা মিষ্টি চিঠি, তাতে ছোট্ট ক′টি কথা
“কেমন আছো তুমি?”
সেইটুকুতেই শুকনো মরা ডালে
ফুল ফুটিয়ে দিলো দুরন্ত মৌসুমী
ভালোবাসার এই যে ছোট্ট পাখি
আনলো বয়ে খুশির রাঙা রাখী
ভালোবাসার এই যে ছোট্ট পাখি
আনলো বয়ে খুশির রাঙা রাখী
আমার মনের বন্ধে বেঁধে
তাকে সুখের গাঙে আপনাকে
আজ ভাসিয়ে দিলাম

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম

Leave a Comment