আজ বিকেলের ডাকে

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম,

রঙিন খামে যত্নে লেখা আমারই নাম ,

বসে ছিলাম একা ছাতিম বনে

রোদ ছিটোনো শান্তিনিকেতনে

তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বললো

আমি এই তো এলাম

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

গন্ধ-মাখা মিষ্টি চিঠিটাতে

ছোট্ট ক’টি কথা – কেমন আছো তুমি?

সেইটুকুতেই শুকনো মরা ডালে

ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমী।

ভালোবাসার এই যে ছোট্ট পাখি

আনলো বয়ে খুশির রাঙা রাখী

আমার মণিবন্ধে বেঁধে

তাকে সুখের গাঙে আপনাকে

আজ ভাসিয়ে দিলাম,

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

Leave a Comment